পুরুষের প্রসব যন্ত্রণা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

পুরুষের প্রসব যন্ত্রণা


প্রসবের সময় একজন নারীকে কতটা কষ্ট সহ্য করতে হয়, তা নিজেরা অনুভব করতে চেয়েছিল একদল চীনা পুরুষ। চীনের একটি হাসপাতালে কৃত্রিম উপায়ে তাদের ইচ্ছা পূরণ করেছে।
দ্য টেলিগ্রাফ সূত্রে জানা গেছে, একটি প্যাড, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাতায়াত করতে পারে, ওই পুরুষদের তলপেটে পরিয়ে দেওয়া হয়। ওই প্যাডের মধ্যে দিয়ে প্রসব যন্ত্রণার সমানুপাতের বিদ্যুৎ পুরুষদের দেহে চালনা করা হয়। এক থেকে দশ স্কেলের হারে তাদের দেহে বিদ্যুৎ চালনা করা হয়।
তাদের একজন বলেছে, ‘অনেক কষ্ট হলেও এ অভিজ্ঞতা নিতে পেরে আমি খুশি। আমার খুব ব্যথা লেগেছে। আমি আজ টের পেলাম, প্রসব যন্ত্রণা সত্যিই কষ্টকর।’
অপর একজন বলেন, ‘মনে হচ্ছিল আমার হৃদযন্ত্র আর ফুসফুস ছিঁড়ে যাচ্ছে। সেই যন্ত্রণার বর্ণনা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’

No comments:

Post a Comment

Post Top Ad