নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ প্রতিবাদের একের পর এক ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায়। কিছু দিন আগে বাসে হস্তমৈথুন, এরপর মেলায় যৌন লালসা ইত্যাদির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার ছেলে বউমা ও নাতির বৃদ্ধ- বৃদ্ধার উপর শারীরিক নির্যাতন চালানোর ভিডিও ভাইরাল হল ইশিকা বসুর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এক যুবতী তার ফেসবুকে ভিডিও ও নির্যাতনকারী বউমার ছবি পোস্ট করে বলেছেন, তিনি তার দাদু-দিদিমাকে শারীরিক নির্যাতনের হাত থেকে বাঁচাতে গেলে ও ভিডিও তুলতে গেলে মামির ঘুসির শিকার হন, কারণ মামির কীর্তি ফাঁস করে দেবে ভিডিও তুলে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইশিকা বসু বলেন, তার দিদিমা ও দাদুকে দিনের পর দিন ধরে ছেলের বউমা ও নাতি অকথ্য ভাবে গালিগালাজ ও শারীরিক নির্যাতন চালান। বহুবার পুলিশের কাছে গেলেও মামা পুলিশ বলে তাদের ডাইরি নেওয়া হয় না। পাশাপাশি মামি তাদেরকে হুমকি দেয়, তারা যদি ডাইরি করে তাহলে সে আত্মহত্যা করবে। এছাড়াও বহুবার নানা অছিলায় সে চেষ্টাও করেছে, তবে তা সব ভুয়ো। এমনটাই দাবী ইশিকা দেবীর। তিনি দাদু দিদার উপর হওয়া অন্যায়ের বিচারের আশায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানান।

No comments:
Post a Comment