স্ত্রীকে নিয়ে নৌকা বাইচে মেসি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

স্ত্রীকে নিয়ে নৌকা বাইচে মেসি!

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়াতে গেলেও লিওনেল মেসি ফিরেছেন খালি হাতে।উল্টো শুনতে হচ্ছে নানা সমালোচনা। তাই পেছনের গল্প ভুলে পরিবার নিয়ে সময়টা চুটিয়ে উপভোগ করছেন লিওনেল মেসি। সাগর পাড়ে নৌকা বাইচ খেলে পার করছেন সময়। সঙ্গে আছেন সাবেক বার্সা সতীর্থ স্প্যানিশ সেস ফ্যাব্রেগাস ও তার স্ত্রী।
ভূমধ্যসাগরের দ্বীপ ‘ইবিজা’তে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন গ্রহের সেরা ফুটবলারদের একজন মেসি। কখনো নিজে একাই বোট নিয়ে সাগরের নীলাভ জলে প্যাডেলিং করছেন। আবার কখনো স্ত্রী আন্তোলা রোকুজ্জাকে নিয়ে মেতে উঠেছেন নৌকা বাইচে।
এবার রাশিয়া বিশ্বকাপের স্মৃতি মেসির জন্য সুখকর ছিল না। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। অবশ্য নাইজেরিয়ার বিপক্ষে গোল করে সহজাত ভূমিকায় ফেরার আভাস দিলেও নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। ফ্রান্সের বিপক্ষে হেরেই রাশিয়া বিশ্বকাপের ইতি ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad