বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ২০১৬ সালে তিনি বিয়ে করেন মার্কিন অর্থনৈতি বিশ্লেষক জেনে গুডএনাফকে। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বসবাস করছেন ডিম্পলখ্যাত এ সুন্দরী।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে প্রীতিকে একটি জামা উপহার দেন গুডএনাফ। স্বাধীনতা দিবসের উপহার পাওয়া সাদা রঙের ওই জামার ওপরে যুক্তরাষ্ট্রের পতাকার প্রিন্ট করা বিকিনি ছাপের নকশা আঁকা হয়েছে। প্রীতি এই বিকিনি আঁকা জামাটির নাম দিয়েছেন ‘বিকিনি পোশাক’। ওই জামাটি পরে ওই দিনই বান্ধবীকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। এরই মধ্যে তার ওই জয়সূচক চিহ্ন আর গালে টোল পড়া পরিচিত হাসিমাখা ছবিটিতে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে প্রীতি লেখেন: ‘যারা ৪ জুলাই দিনটি উদযাপন করছেন তাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাড়ি থেকে অনেক দূরে অবস্থিত আমাদের নতুন বাড়িটিকে খুব ভালোবাসি। প্রিয়তম স্বামী আমাকে একটি নতুন আমেরিকান বিকিনি উপহার দিয়েছে। আমারও মনে হয়েছে, এ বিশেষ দিনে পরার জন্য এটি হচ্ছে উপযুক্ত পোশাক।’

No comments:
Post a Comment