ব্রেকিংঃ অনুষ্ঠানে পুলিশ, বিয়ে ভাঙলো মিঠুনের ছেলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

ব্রেকিংঃ অনুষ্ঠানে পুলিশ, বিয়ে ভাঙলো মিঠুনের ছেলের


শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের ওরফে মিমোর বিয়ে। কিছুদিন আগেই এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে মিমোর বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও বিয়ে বাতিল করেননি কনে মদালসা শর্মার পরিবার।
তার মা স্পষ্ট জানিয়েছিলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়েটা আজই হবে। সেই মতো বিয়ের আসরও বসেছিল তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি হোটেলে। বিলাসবহুল এই হোটেলটি মিঠুনেরই।
ভারতীয় গণমাধ্যম জানায়, সেই হোটেলেই তদন্তকারীরা উপস্থিত হওয়ার পরেই বিয়ে বাতিল করে দিয়ে ফিরে গিয়েছেন কনেপক্ষ।
মিমোর বিরুদ্ধে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছিলেন তিনি। অভিযোগকারিণী ভোজপুরি অভিনেত্রী। তার অভিযোগ, পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করান মিঠুনের স্ত্রী যোগিতা বালি। ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন বলে অভিযোগ।
অভিযোগকারিণী জানিয়েছেন, এরপরেই ভয়ে মুম্বাই থেকে দিল্লি চলে যান তিনি, পরে রোহিণী থানায় মিমোদের বিরুদ্ধে অভিযোগ করেন।
এই সপ্তাহের শুরুতে দিল্লির এক আদালত জানায়, মিমো ও যোগিতার বিরুদ্ধে এফআইআর করার মতো যথেষ্ট প্রমাণ আছে। বৃহস্পতিবার গ্রেফতারি এড়াতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিমো ও তার মা। সেই আর্জি খারিজ করে বিচারপতি জানান, এ নিয়ে তারা দিল্লির সংশ্লিষ্ট আদালতে গিয়ে আবেদন জানাতে পারেন। আজ দিল্লির আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মা-ছেলের জামিন দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad