চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানের একটি সামরিক যৌনপল্লীকে বৃহস্পতিবার সংরক্ষিত ঐতিহাসিক স্থান ঘোষণা করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
চীনের পূর্বাঞ্চলীয় নানজিং নগরীতে সাতটি ভবনের এই কমপ্লেক্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই শতাধিক নারীকে জোরপূর্বক জাপানি সৈন্যদের মনোরঞ্জনে বাধ্য করা হতো।
নানজিং নরমাল ‘ইউনিভার্সিটি’র ইতিহাসবিদ জিং শেংহংয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, চীনের সাবেক রাজধানীতে জাপানি সৈন্যদের পরিচালনায় এ ধরনের ৪০টি যৌনপল্লী ছিল।
চীন বিংশ শতাব্দীর গোড়ার দিকে জাপানের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিকে মনোযোগ বৃদ্ধির চেষ্টা করছে এবং একই সময়ে পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত বিতর্কিত দ্বীপমালা নিয়েও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে।
২০১২ সালে টোকিও কয়েকটি দ্বীপ জাতীয়করণ করার পর দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
জাপান ১৯৩০-এর দশকে চীন আক্রমণ করেছিল। ১৯৩৭ সাল থেকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টোকিও’র পরাজয়ের আগ পর্যন্ত দু’দেশ পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত ছিল।

No comments:
Post a Comment