লুট বা ছিনতাইয়ের নানা রকম কৌশলের কথা শোনা গেলেও কখনো কি শুনেছেন নগ্ন শরীর দেখিয়ে লুট ? হ্যা এমনই এক অভিনব লুটের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে । নগ্ন শরীর দেখিয়ে লুট করল এক মেয়ে ও তাঁর সহযোগি। সুইমিংপুলে এক নারী তার নগ্ন শরীর দেখিয়ে এক লোকের মনোযোগ আকর্ষণ করে, অন্যদিকে ঐ নারীর সহযোগী পুরুষ তখন অমনোযোগী লোকের বাড়ি থেকে অস্ত্র, গহনা এমনকি বাড়ির মালিকের ঔষধ সহ দামী জিনিসপত্র হাতিয়ে নেয়।
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের টেনিসির ক্রসভাইলে । ঐ লুটেরা জুটি ৫৪ বছর এক বয়স্ক লোকের বাড়িতে গিয়ে গত শনিবার দুপুরে তার ঠান্ডা পানির সুইমিং পুলে গোসল করার আবদার জানায়।
আর এর পরপরই ৩০ বছর বয়সী ঐ নারী নগ্ন হয়ে সুইমিংপুলে নেমে পড়ে। কিছুক্ষণ পর তার সঙ্গের লোকটি সিগারেট আনার নাম করে সরে পড়ে। বাড়ির মালিক যখন পুলের পাশে এক চেয়ারে বসে প্রায় ২০ মিনিট ধরে ঐ নগ্ন নারীকে দেখতে থাকে। এরই ফাকে সঙ্গী পুরুষ বাড়ির জিনিষপত্তর যা পেরেছে হাতিয়ে নেয়। পুলিশ রিপোর্ট অনুযায়ী বাড়ির মালিকের অস্ত্র, গহনা, ঔষধ সহ মোট ১২০০ ডলারের মালামাল খোয়া গেছে। নিন্দুকেরা অবশ্য ঠাট্টা করে বলছে ২০ মিনিটের নগ্ন দৃশ্যে অবলোকন করার জন্য মূল্য খুব একটা বেশী নয় ।

No comments:
Post a Comment