রণবীর-আলিয়ার প্রেম নিয়ে মুখ খুললেন ঋষি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

রণবীর-আলিয়ার প্রেম নিয়ে মুখ খুললেন ঋষি

আলিয়া ভাট এবং রণবীর কাপুর কি রিলেশনশিপে রয়েছেন? সত্যিই কি প্রেম করছেন এই দুই তারকা? বলিউড ইন্ডাস্ট্রির চলতি গসিপ এটাই। এবার এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রণবীরের বাবা ঋষি কাপুর।

সম্প্রতি ঋষি সাংবাদিকদের বলেন, তার এবং নীতুর কাছে প্রথম প্রায়োরিটি ছেলের ভালো থাকা। ছেলে যাকেই বিয়ে করবে, তাতে তাদের কোনও আপত্তি নেই। কারণ এটা ওর জীবন, সিদ্ধান্ত ওর।রণবীরের কেরিয়ারের ভালো-মন্দ নিয়ে প্রকাশ্যে মতামত দেন ঋষি। কখনও বা ছেলের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন। দিন কয়েক আগে বলেছিলেন, রণবীরের বিয়ে করার জন্য এটাই উপযুক্ত সময়। সে কথা শুনে অনেকে মনে করেছিলেন, এই মন্তব্য করেই হয়তো আলিয়া-রণবীরের সম্পর্ককে স্বীকৃতি দিতে চেয়েছিলেন তিনি। এ বার তার থেকে এগিয়ে গেলেন আরও এক ধাপ।
কিন্তু বিশেষ করে আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ঋষি বলেন, এটা নিয়ে সব কিছুই বেরিয়ে গিয়েছে। আমি আর নতুন কিছু যোগ করব না।
এই মন্তব্যের পর ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, হয়তো এই সম্পর্ককে সাপোর্ট করছেন ঋষি। যদিও আলিয়া সম্পর্কে জানতে চাওয়া বলে রণবীর আগেই জানিয়েছিলেন, সবে শুরু। এই সম্পর্কে এখনও বলার মতো কিছু নেই।

No comments:

Post a Comment

Post Top Ad