ভাইরাল এই ছবিতে ভুল কোথায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

ভাইরাল এই ছবিতে ভুল কোথায়?

ভাইরাল এই ছবিতে ভুল কোথায়?
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হওয়া নিত্য দিনের ঘটনা। কখনও কখনও কারও মন্তব্য ব্যাপক আলোচনারও জন্ম দেয়।
প্রতিনিয়ত বিশ্বের অগণিত মানুষ ছবি এবং ভিডিও আপলোড করছেন। জানিয়ে দিচ্ছেন নিজের অনুভূতির কথা। আবার সেসবের কোনো কোনোটি কোটি মানুষের মাঝে আলোচনার জন্ম দিচ্ছে।
সম্প্রতি একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। দেখতে সাধারণ হলেও ছবিটি খুবই অদ্ভুত।

সেই ছবিতে রাস্তায় দাঁড়িয়ে ৪ নারীকে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে। সেখানে অস্বাভাবিকতা না থাকলেও একটা বড় ধরনের ভুল রয়েছে। আর সেই ভুলকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে। 
এরইমধ্যে প্রায় ৫ লাখ মানুষ ছবিটি দেখে ফেলেছেন৷ কিন্তু অনেকেই ছবিটির ভুল ধরতে পারেননি৷
ভালো করে লক্ষ্য করলে দেখবেন ছবিতে মহিলাদের পিছনে যত মানুষ হেঁটে যাচ্ছেন, তাদের সবার মুখই এক! আর এই ভুলটি খুঁজতেই এখন ব্যস্ত সোশ্যাল মিডিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad