ধর্মীয় বিশ্বাসের কারণে দাড়ি রেখেছিলেন সালমান খান। এ নিয়েই যত আপত্তি স্ত্রী নাজমার। শেষ পর্যন্ত দাড়ি না কাটায় স্বামীর মুখ গরম পানি দিয়ে ঝলসে দিলেন স্ত্রী।
স্থানীয় সময় গত বুধবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সালমান- নাজমা দম্পতির মধ্যে দাড়ি কাটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। দাড়ি কাটতে একদমই রাজি হচ্ছিলেন না সালমান। এতে নাজমা রেগে গিয়ে সালমানের গায়ে গরম পানি ছুড়ে দেন। ফলে গুরুতরভাবে পুড়ে যায় তার শরীর ও মুখ।
জানাগেছে, ছয় মাস আগে বিয়ে করেন সালমান- নাজমা। তখন থেকেই পোশাক নিয়ে সালমানের সঙ্গে নাজমার ঝগড়া হতো। কুর্তা-পাজামা ছেড়ে প্যান্ট- শার্ট পরার জন্য নাজমা জোরাজুরি করলেও, সালমান কোনোভাবেই রাজি হচ্ছিলেন না।
এ বিষয়ে সালমান জানান, তিনি একজন ধার্মিক মানুষ। কিন্তু ‘মুক্তমনা’ স্ত্রী কোনোভাবেই তার জীবনপদ্ধতি মেনে নিতে পারেননি।
ফলবিক্রেতা সালমান আরও জানান, সেদিন কাজ শেষে বাসায় ফেরেন তিনি। সে সময় নাজমা ডিম সিদ্ধ করছিলেন। ডিম সিদ্ধ করার সেই গরম পানিই সালমানের দিকে ছুড়ে দেন সালমা। এরপর চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাকে নিয়ে গিয়ে জেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আলীগড়ের পুলিশপ্রধান আশুতোষ ত্রিবেদী জানান, সালামান তার স্ত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।
হাসপাতাল কর্মকর্তা হারিস মনজুর বলেন, সালমানের মুখমণ্ডল ও বাহু ২০ শতাংশের বেশি পুড়ে গেছে। তবে এখন সে শঙ্কামুক্ত, দু-একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

No comments:
Post a Comment