নবজাতকের তুলনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দেশের জনসংখ্যা বাড়াতে শেষ পর্যন্ত 'সেক্স জার'-এর শরণাপন্ন হল স্পেন সরকার।
পরিসংখ্যান বলছে, স্পেনের মহিলারা দুই বা তার বেশি সন্তান চান। কিন্তু ২০১৫ সাল থেকে জনসংখ্যায় তার কোনও প্রভাব পড়ছে না। সমীক্ষা অনুযায়ী, দেশের ১৮ থেকে ৪৯ বছর বয়সী নারীদের সন্তান সংখ্যা গড়ে ১.৩, যা ইউরোপীয় ইউনিয়নের ১.৫৮-এর চেয়েও কম। সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ করেছে স্পেন সরকার। জনসংখ্যা বৃদ্ধি প্রকল্প সফল করার ভার ন্যস্ত করা হয়েছে এদেলমিরা ব্যারেইরা নামে এক 'সেক্স জার' বা যৌনতার সম্রাটের কাঁধে।
জানা গিয়েছে, এই কাল্পনিক চরিত্রের আবিষ্কর্তা স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এবং ডেমোগ্রাফিক বিশেষজ্ঞ শ্রীমতি ব্যারেইরা। দেশের দ্রুত কমতে থাকা জনসংখ্যা সমস্যার সমাধানে জাতীয় কর্মসূচির খসড়া তৈরি করবেন যৌনতার সম্রাট।
কিন্তু কী কারণে কমছে স্পেনের জনসংখ্যা?
মাদ্রিদের আই ই বিজনেস স্কুলের শিক্ষক রাফায়েল পুয়োলের মতে, সারাদিন প্রচণ্ড পরিশ্রমমের পরে বাড়ি ফিরে বেশির ভাগ নাগরিকই অত্যধিক ক্লান্ত বোধ করেন। এছাড়া নির্ধারিত সময়ের চেয়েও বেশিক্ষণ কাজ করা এবং রাত জেগে কাজ করার কারণেও ব্যক্তিগত যৌন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুয়োলের কথায়, 'এই কারণে সন্তান জন্মানোর হার যেমন কমছে, তেমনই শিশু পালনের ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে।'

No comments:
Post a Comment