এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তালাক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তালাক!

হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীকে তালাক!
স্বামী থাকেন আমেরিকায়, স্ত্রী ভারতে। তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তালাক দিলেন স্বামী। এ ঘটনায় ক্ষুব্ধ হলেন স্ত্রী। আর এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতেই পুলিশ ওই নারীর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। প্রবাসী ওই ব্যক্তির নাম আবদুল আকিল। আবদুলের স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকে তাঁকে বার বার মানসিক নির্যাতন করেছেন স্বামী। বিয়ের পরে আমারিকায় গেলেও স্বামী সঙ্গে নেননি তাঁকে। আচমকা কয়েকদিন আগে তাঁকে হোয়াটসঅ্যাপে তিন তালাক লিখে মেসেজ করেন তাঁর স্বামী। এরপর নিজের হোয়াটসঅ্যাপের স্টেটাসেও তালাক লিখে রাখেন তিনি।
ওই গৃহবধূ বলেছেন, ‘‌আমার স্বামী বিয়ের পর সুখে রাখার প্রতিশ্রুতি দিলেও তা পালন করতে কোনোদিন চেষ্টা করেননি। বিয়ের পর আমাকে আমেরিকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও শ্বশুরবাড়িতেই ফেলে রাখেন। সেখানে বাড়ির পরিচারিকার কাজ করতে হতো। নিত্য লাঞ্ছনা ও গঞ্জনার মধ্যে দিন কাটত। আমি বিষয়টি বাপের বাড়িতে জানাই। ওদিকে এই ঘটনার পরে আমাকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এই বলে যে এখানে থাকার আমার আর কোনো অধিকার নেই। নারীর মা‌’র অভিযোগ, আবদুলের দাদাও একই ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী সঙ্গে।
সূত্র: আজকাল

No comments:

Post a Comment

Post Top Ad