গায়কের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

গায়কের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ !


এবার ধর্ষণের অভিযোগ উঠল দিল্লীর বাসিন্দা পাঞ্জাবী গায়কের বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছেন ওই গায়ক। পরে বিয়ের প্রসঙ্গ তুলতেই বেঁকে বসেন। তাই সুবিচার চাইতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী।

আদালত সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে গত মার্চে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রতি দিয়েই ওই তরুণীক দিনের পর দিন ধর্ষণ করে অভিযুক্ত গায়ক। পরে বিয়ের কথা বলতেই এড়িয়ে যাওয়া শুরু। দীর্ঘদিন এমন চলার পর একপ্রকার বাধ্য হয়েই গায়কের সঙ্গে দেখা করেন তরুণী। অভিযোগ, তাঁকে চিনতেই পারেনি সেই গায়ক। উলটে মিথ্যে অভিযোগের অজুহাতে তাকে ফাঁসানোর চেষ্টাও করে। অন্য কোনও উপায় দেখতে না পেয়ে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তরুণী। ধর্ষণের অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গায়ককে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।চলতি মাসের প্রথম সপ্তাহেই গায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান নির্যাতিতা। অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। পরে বিশেষ শর্তে বুধবার (১৮ জুলাই) পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুরও করে। বৃহস্পতিবার (১৯ জুলাই) মামলার শুনানির জন্য অভিযুক্তকে ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দিন ১৫ আগেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, লাগাতার ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিনেতা পুত্র মিমো তার সঙ্গে যোগাযোগ রাখেননি। ফোন রিসিভ করাও ছেড়ে দিয়েছিলেন। বাধ্য হয়ে অভিনেতার বাড়িতে চলে যান নির্যাতিতা। তাতে হিতে বিপরীত হয়। গর্ভস্থ ভ্রূণ নষ্ট করার জন্য তরুণীকে জোর করে ওষুধ খাওয়ান মিমো।
এমনকী, টাকা দিয়ে সম্পর্ক ছেদের চেষ্টা করেন। তরুণী টাকা নিতে অস্বীকার করলে তাকে খুনের হুমকি দেন মিমো ও অভিনেতার স্ত্রী যোগিতা বালি। মুম্বই থেকে চলে না গেলে প্রাণে মেরে ফেলা হবে। এমনও হুমকি দেওয়া হয়। রীতিমতো প্রাণভয়েই দিল্লিতে পালিয়ে আসেন নির্যাতিতা। তবে রাজধানীতে এসেও ভয়ে ভয়ে থাকতেন তিনি। শেষপর্যন্ত সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হন।
আদালত পুলিশকে ধর্ষণের মামালা রুজু করে তদন্তে নামার নির্দেশ দিলে স্বস্তির শ্বাস ফেলেন তরুণী। যদিও এহেন ধর্ষণের মামলা নিষ্পত্তির আগেই বিয়ে পিঁড়িতে বসেছেন অভিনেতা পুত্র।

No comments:

Post a Comment

Post Top Ad