সৌরভ গাঙ্গুলীর সঙ্গে প্রেমের সম্পর্ক নাগমার !? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে প্রেমের সম্পর্ক নাগমার !?


দেশের এক সময়ের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ওরফে মহারাজ। ছিলেন দলের ব্যাটিং ভরসা। খেলা ছেড়েছেন অনেকদিন হলো তবে জনপ্রিয়তা এখনও তুঙ্গে। সম্প্রতি আলোচনায় এসেছেন তার পুরনো প্রেমিকা নাগমার কারণে। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন দক্ষিনী এই নায়িকা।
নাগমা বলেন, ‘অনেকে তো অনেক কথা বলেছে। তবে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের জীবনে পরস্পরের অস্তিত্বের কথা অস্বীকার না করছে ততক্ষণ যে কেউ যা খুশি বলতেই পারে।’
নাগমাকে প্রশ্ন করা হয়, তা হলে সম্পর্কছেদের আসল কারণটা কী?
উত্তর তিনি জানান, ‘সব কিছুর উর্ধ্বে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার থেকে, একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল। বড় স্বার্থের জন্য অনেক সময় ছোট ছোট ব্যাপার জলাঞ্জলি দিতে হয়। একটা খেলা শুরু হলে মনে রাখা উচিত সেটা আসলে কিন্তু একটা খেলাই। কিছু মানুষ অনেক সময়ই সেটাকে টেনে টেনে অনেকদূর নিয়ে যায়।’
সাক্ষাৎকারের মাঝে নাগমা এটাও বুঝিয়ে দেন, তিনি বা তাঁর প্রাক্তন কেউই সম্পর্কটাকে তিক্ততার জায়গায় নিয়ে গিয়ে শেষ করেননি বরং এখনও পর্যন্ত দুজনের মনে পরস্পরের জন্য একইরকম সম্মান রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad