জয়ন্ত সাহা, আসানসোলঃ পশ্চিমাঞ্চল ক্রেতা সুরক্ষা আদালতের সার্কিট বেঞ্চের উদ্বোধন হল সোমবার। আসানসোলের ধাদকা এলাকায় এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। ছিলেন রাজ্যের আইন, শ্রম ও জনস্বাস্থ কারিগরি দপ্তরের মন্ত্রী মলয় ঘটক সহ অনান্য প্রশাসনিক আধিকারিকরা।
এই সার্কিট বেঞ্চে পশ্চিম বর্ধমান, পুর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভুম, পুরুলিয়া, এই ৫ টি জেলার মামলা হবে।
২০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত মামলা করা যাবে এই সার্কিট বেঞ্চে। তবে ২০ লক্ষ টাকার নীচে মামলা করার জন্য এখনও পশ্চিম বর্ধমান জেলায় কোন লোয়ার কোর্ট নেই। সাধন পান্ডে জানান খুব তাড়াতাড়ি এই লোয়ার কোর্ট তৈরি হয়ে যাবে। ADDA জমি দিয়েছে সেখানেই স্থায়ী জেলা কোর্ট করব।


No comments:
Post a Comment