বলিউড অভিনেত্রী সানি লিওনের পাশে দাঁড়ালেন ভারতের পাতিদার নেতা হার্দিক পটেল। শ্রীদেবী বা মাধুরীর সাথে তুলনা করলেন সানির।
সম্প্রতি, দু’হাজার কোটি টাকার বিটকয়েন কেলেঙ্কারিতে সানির নাম জড়িয়ে গিয়েছে। সূত্রের খবর, তাকে জেরা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সানি অবশ্য একা নন, অনেক তারকার বিরুদ্ধেই এই কেলেঙ্কারিতে অভিযুক্ত অমিত ভরদ্বাজের সংস্থার হয়ে দুবাই ও সিঙ্গাপুরে প্রচার করার অভিযোগ উঠেছে।মধ্যপ্রদেশের ইনদওরে এক সাংবাদিক বৈঠকে হার্দিক পটেল বলেন, সানি লিওনের পুরনো ভাবমূর্তি (পর্নস্টার) দূরে সরিয়ে রেখে আমরা কেন তাকে একজন অভিনেত্রী হিসেবে দেখতে পারি না? আমরা যেভাবে অভিনেত্রী নার্গিস, শ্রীদেবী বা মাধুরী দীক্ষিতকে দেখি, সেভাবেই সানি লিওনকে দেখতে সমস্যা কী? আমাদের ভাবনা যদি এমন হয় যে আমরা এখনও তাকে পুরনো ভাবমূর্তিতেই দেখতে চাই, তাহলে এই দেশ কোনওদিন বদলাতে পারে না।
No comments:
Post a Comment