ওয়েব সিরিজে সানি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

ওয়েব সিরিজে সানি!


বলিউডের জনপ্রিয় মুখ সানি লিওন। কিন্তু বলিউডে নিজেকে জনপ্রিয় করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এ অভিনেত্রীকে। পর্নতারকা হিসেবেও এক সময় জনপ্রিয় ছিলেন সানি। পর্ন জগত ছেড়ে বলিউডে থিতু হয়েছেন অনেকদিন, নিজেকে এ ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার জন্য কঠিন সাধনা করে যাচ্ছেন এখনো।
পর্ন দুনিয়া থেকে এসেছেন বলেই হয়তো সানির জীবন নিয়ে আলাদা আগ্রহ আছে মানুষের। এবার তার জীবনের অনেক অজানা গল্পই প্রকাশ্যে আসছে ওয়েব সিরিজ আকারে।পর্ন তারকা থেকে বলিউড স্টার সানির জীবনের নানা উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘করনজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ নামের একটি ওয়েব সিরিজ। সম্প্রতি এর ট্রিজার মুক্তি পেয়েছে ওয়েব দুনিয়ায়। নিজের জীবন নিয়ে নির্মিত ওয়েব সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানিও। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কী আছে খোলা বইয়ে? জানা যাবে ওয়েব সিরিজে।’
নিজের জীবনকে খোলা বইয়ের সঙ্গেই তুলনা করলেন সানি। ওয়েব সিরিজের নির্মাতারা দাবি করেছেন, এর মাধ্যমে সানির জীবনের অনেক ঘটনাই জানতে পারবেন তার ভক্তরা। শিগগিরই ওয়েব সিরিজটির প্রচারণা শুরু হবে।

No comments:

Post a Comment

Post Top Ad