সুচিত্রার দুর্লভ ছবি ফাঁস রাইমার! দেখুন একবার সেই মহানায়িকাকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

সুচিত্রার দুর্লভ ছবি ফাঁস রাইমার! দেখুন একবার সেই মহানায়িকাকে


বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের একটি অতি দুর্লভ ছবি শেয়ার করেছেন নাতনি রাইমা সেন। ক্যাপশনে রাইমা লিখেছেন, ‘আমার দিদিমা’।
সুচিত্রা সেনের একমাত্র মেয়ে মুনমুন সেনের দুই মেয়ে রিয়া সেন ও রাইমা সেন। দুই নাতনি সুচিত্রার খুবই কাছের মানুষ ছিলেন।
১ জুলাই, রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে রাইমা ছবিটি শেয়ার করেন।
সাদা-কালো ছবিটিতে মহানায়িকাকে হাত-পা ছড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, সুচিত্রার পরনে একটি সাদা রঙের ফ্রক আর পায়ে হাই হিল জুতা। মুখে মিষ্টি হাসি।

সুচিত্রাকে বিভিন্ন সময় বিভিন্ন লুকে দেখেছেন তার ভক্তকুল। ওয়েস্টার্ন থেকে ট্রেন্ডি—সব সাজেই তাকে দেখা গেছে।
সুচিত্রার ছোট নাতনি রাইমা সেন এখন দিল্লিতে ‘অন দ্য আদার’ ছবির কাজে ব্যস্ত। কিছুদিন আগে সেই ছবির শুটিংয়ের ছবিও শেয়ার করেছিলেন তিনি।
সুচিত্রা সেন ১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৭২ সালে রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পান। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের বাংলাবিভূষণ সম্মাননা দেওয়া হয় তাকে। ২০০৫ সালে সুচিত্রা সেনকে ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব করা হলে সুচিত্রা সেন দিল্লিতে গিয়ে ওই সম্মান গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।
দীর্ঘ ২৫ দিন লড়াই করে ২০১৪ সালের ১৭ জানুয়ারি মৃত্যুর কাছে হার মেনেছেন মহানায়িকা সুচিত্রা সেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

No comments:

Post a Comment

Post Top Ad