"তৃণমূল ছাত্র পরিষদের কেউ টাকা নেয়নি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

"তৃণমূল ছাত্র পরিষদের কেউ টাকা নেয়নি"


কলেজে ছাত্র ভরতির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা, কর্মীর বিরুদ্ধে। এনিয়ে আসরে নামতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে আজ সংগঠনের রাজ্য সভাপতি দাবি করেন, যারা টাকা নেওয়ার সঙ্গে যুক্ত বা যাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে তারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নয়। তিনি বলেন, "যারা দুর্নীতি করছে তাদের কোনও রং হয় না। বহিরাগতরা টাকা নিচ্ছে। তাদের জন্য আঙুল উঠছে TMCP-র দিকে। কলেজে TMCP-র ইউনিটকেই এর দায়িত্ব নিতে হবে।"



ছাত্র ভরতি নিয়ে দুর্নীতি ইশুতে বিগত বামফ্রন্ট সরকারকে আক্রমণ করেন জয়া দত্ত। তিনি বলেন, "ছাত্র ভরতি নিয়ে দুর্নীতির বীজ বাম সরকার বপন করেছে। এখন তার ফল ভোগ করতে হচ্ছে। তৃণমূলের আমলে দুর্নীতি বন্ধ হয়ে গেছে। এখন অনলাইনে ভরতি চলে।"

No comments:

Post a Comment

Post Top Ad