টলিগঞ্জের ‘চরিত্রহীন’ কে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

টলিগঞ্জের ‘চরিত্রহীন’ কে?

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের আগামী ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এর পোস্টার। যেখানে সাদা-কালো পোস্টারের আলো-আঁধারিতে রয়েছে একটি মেয়ে। চোখ থেকে মুখের বাকি অংশ উধাও। খোল চুলে। বুকে-কাঁধ জুড়ে রয়েছে তিনটি হাত! কে এই মেয়ে? তাই নিয়ে এখন রীতিমতো হইচই সিনেমহলে।

শরৎচন্দ্রের এ গল্পের প্রেক্ষাপট ১৯০০ এর দশক। এই কাহিনি দু’জন নায়িকা। সাভিত্রী ও কিরণময়ি। এছাড়া রয়েছে সুবলা ও সরোজিনী। এই চার নারীর কথায় নিয়েই তৈরি ‘চরিত্রহীন’। যা দু’মলাট থেকে এখন দেখা যাবে ওয়েবের পর্দায়। তবে এই চরিত্র গুলিতে কে থাকছে? তা নিয়ে রয়েছে জট। যা এখনি খুলতে চাইছেন না পরিচালক। তবে সূত্রের খবর, শোনা যাচ্ছে মুম্বইয়ের কোনও এক মডেল-অভিনেত্রীকে কিরণময়ির চরিত্রে কাস্ট করেছেন পরিচালক। তবে তিনি কেন? তার উত্তর মিলবে সঠিক সময়ে। শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’ নিয়ে ওয়েবের পর্দায় আসছেন দেবালয়। পরিচালক জানাচ্ছেন, ‘আমার এই গল্প শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ অবলম্বনে তৈরি। এত বছর ধরে এত গুরুত্বপূর্ণ একটা লেখা রয়েছে। কিন্তু এটা নিয়ে বাংলায় কোনও ছবি হয়নি। আমার মনে হল ওয়েবটাই সঠিক মাধ্যম যেখানে ইন্টারপ্রেট করতে পারব। কিরণময়ী, সরোজিনী, সাবিত্রী, হারাণ— প্রধান চরিত্ররা সকলেই রয়েছে। এদের এই সময়ের প্রেক্ষাপটে খুঁজব।”

No comments:

Post a Comment

Post Top Ad