ভাইরাল সলমন! প্রাক্তন যখন ‘আমার বেবি’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

ভাইরাল সলমন! প্রাক্তন যখন ‘আমার বেবি’


সম্পর্ক ভেঙেছে। তাই বলে কি প্রাক্তনকে রাতারাতি ভোলা যায়। নানা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেলেও সালমান-ক্যাটরিনার বন্ধুত্ব এখনও অটুট। আর তা বুঝিয়ে দিলেন সালমান খানই। ‘রেস থ্রি’র সাফল্যের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘দ্য দাবাং ট্যুর রিলোডে’ একসঙ্গে মঞ্চ মাতাচ্ছেন সাল্লু-ক্যাট। ওই শোয়ের সাংবাদিক বৈঠকে ক্যাটরিনাকে ‘মাই বেবি’ বলে সম্বোধন করলেন ভাইজান।

ভাইজানের মুখে এমন কথা শুনে লাজুক হাসি ক্যাটের ঠোঁটে। না বলে অনেক কিছু যেন বলে দেয় সেই হাসি।সাংবাদিক বৈঠকে মজার ছলে এক সাংবাদিক ক্যাটরিনাকে জানান, তার বেবির (সন্তান) জন্মদিন ১৫ জুলাই। সেই কথার রেশ ধরেই সালমান বলেন, আমার বেবির ১৬ জুলাই।
বলিউডে গুঞ্জন, রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা আবার সালমানের কাছাকাছি এসেছেন। তবে আর প্রেম নয়, শুধুই বন্ধুত্ব। রবিঠাকুরকে ধার ধরে ভক্তরা অবশ্য বলতেই পারেন, সালমান-ক্যাটরিনার গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি।

No comments:

Post a Comment

Post Top Ad