বাংলায় এখন তৃণমূল বলে কোনও দল নেই। ওটা এখন পিসি ভাইপোর দলে পরিনত হয়েছে। রবিবার চাঁপদানীতে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। এদিন ওই জনসভায় মুকুল রায় ছাড়াও হাজির ছিলেন, বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাষ্কর ভট্টাচার্য, সাধারন সম্পাদক প্রনব চক্রবর্তী ও পর্যবেক্ষক মানষ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল ও যুব সভাপতি কৃষান সাউ। এদিন মুকুল রায়ের ওই জনসভায় মানুষের ভীর উপছে পড়েছিল।
এদিন ওই সভায় মুকুল রায় বলেন, বাংলা সিপিএমের আমলে ৩৪বছর পিছিয়ে থাকলে। তৃণমূলের আমলে ১০০বছর পিছিয়ে গিয়েছে। সিপিএমের আমলে ৩৪বছরে তারা ঋণ করেছে। কিন্তু তৃণমূলের ৬বছরে শাসনে ৫লক্ষ ৮০হাজার কোটি টাকা তারা ঋণ করেছে। এই রাজ্যে ভোটের সময় আদিবাসী, দলিত মানুষরা খুন হচ্ছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসতে হাঁসতে বলছেন গনতন্ত্রের জয় হয়েছে। বাংলায় ভোটের কাউনটিং টেবিলে ভোট লুট হয়। এখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হয়না।
এদিন মুকুল রায় বলেন, বাংলায় সব থেকে বড় প্রশ্নের নাম এখানে লোকতন্ত্র থাকবে কিনা? বাংলায় কোথাও প্রার্থী দিতে দেওয়া হয়না। কেউ প্রার্থী দিলেও তাকে জোড় করে তুলে দেওয়া হয়। আমরা এটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বলে মুকুল বাবু হুঙ্কার দেন।
এদিন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ক্ষমতা থাকলে আপনি শেতপত্র প্রকাশ করুন। আপনি এত বছরে বাংলায় কত শতাংশ শিল্প এনেছেন। আপনি যদি ২শতাংশ শিল্প এসেছে দেখাতে পাড়েন তবে আমি আপনার বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেব।

No comments:
Post a Comment