কলেজগামী যুবকদের মধ্যে এক-তৃতীয়াংশই জানিয়েছেন, তারা ধর্ষণ করার মতো পরিস্থিতে পড়লে এ কাজটিতে জড়িত হতে পারে। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
মার্কিন কলেজ ছাত্রদের মাঝে পরিচালিত ওই জরিপে প্রাপ্তবয়স্ক কলেজছাত্রদের অন্তর্ভুক্ত করা হয়। এতে অন্তর্ভুক্ত করা হয় ৭৩ জনকে।
জরিপে ৩২ ভাগ অংশগ্রহণকারী জানায়, তাদের কোনো নারীর সঙ্গে যৌনতায় জোর করার ইচ্ছে রয়েছে। তবে এক্ষেত্রে কেউ যদি এ বিষয়টি জানতে না পারে এবং এ ঘটনার কোনো প্রভাব না থাকে কেবল তাহলেই তারা আগ্রহী।
এ বিষয়ে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা। গবেষণায় দেখা গেছে, এ ধরনের ‘ধর্ষকামী’ তরুণদের অনেকেই বিশ্বাস করে নারীরা এর উপযোগী। এ কাজকে তারা একটি যৌন আচরণ হিসেবেই মনে করে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘ভায়োলেন্স অ্যান্ড জেন্ডার’ জার্নালে।

No comments:
Post a Comment