ভূতের ভয় কাটাতে ময়দানে বিজ্ঞান মঞ্চের সদস্যরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

ভূতের ভয় কাটাতে ময়দানে বিজ্ঞান মঞ্চের সদস্যরা


ভুতের ভয় কাটাতে মালবাজার মহকুমার পুর্ব দলাইগাউএর  বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসিদের বোঝালো বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এছাড়াও এদিন  বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এলাকার নতুনহাটে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের মানুষদের বোঝানো হয় ভুত বলে কিছুই নেই।এবং ওঝারা যে কথা বলেন তা যে নিজেদের স্বার্থিসিদ্ধির জন্য তাও এদিন খাতায় কলমে গ্রামবাসিদের দেখিয়ে দেওয়া হয়। সর্বপরি এলাকায় যে ভুত নেই অথবা ভুত একটা মানুষের মনের ভয় তা গ্রামবাসিদের বোঝাতে পেরেছেন বিজ্ঞায়ন মঞ্চের সদস্যরা। এদিন সাধুর বেশে ওঝা সেজে কিছু ম্যাজিক দেখানো হয় ।এবং শেষে বুঝিয়ে দেওয়া হয়। যাদুমন্ত্র তন্ত্র বলে কিছুই নেই সব কিছুর পিছনে বিজ্ঞান রয়েছে।স্বাবাভিকভাবেই কেউ যদি কোথাও ভুত আছে বলে ছড়িয়ে দেয় তাহলে এর পিছনে হয় কোন চক্রান্ত নয়ত অন্যকোন মতলব রয়েছে । এদিনের এই অনুষ্ঠানে ছিলেন,বিজ্ঞ্যান মঞ্চের রাজ্য সহসভাপতি শঙ্কর কর সাথে সাতজনের একটি দল।ছিলেন এলাকার তৃনমুল নেতা আজিজুল হক,পঞ্চায়েত সমিতির এবারের জয়ি সদস্য পঞ্চানন রায় সহ প্রচুর গ্রামবাসিরা। প্রসঙ্গত এই এলাকায় মালমডেল স্কুলের হোস্টেলে ভুত রয়েছে বলে প্রচার হয়ে যায়। ভয়ে হোস্টেলের নির্মিয়মান ম্যানেজার তোতন রায় দিনে কাজ করলেও রাতে অনত্র ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন।এরপর গ্রামবাসিদের মধ্যেও এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শঙ্কর বাবু বলেন,আমাদের অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের মানুষদের বোঝাতে পেরেছি যে ভুত বলে কিছুই নেই অযথা ভয় পেয়ে লাভ নেই। কেউ ভুত আছে বলে প্রচার করলে তার মধ্যে অন্য কোন গল্প থাকতে পারে।এটাই খুজে বের করতে হবে।ভুতের পিছনে দৌড়ে কোন লাভ নেই।যাই বাড়ি বাড়ি গিয়ে আমরা সেটা বোঝাতে পেরেছি।

এলাকারবাসি মহাম্মদ সেলিম বলেন,এতদিন আমরা ভুল বুঝেছিলাম।কিন্তু আজ বুঝেছি সত্যিই ভুত বলে কিছুই হয়না।

এলাকার তৃনমুল নেতা পঞ্চানন রায় বলেন,সত্যিই ভুত বলে কিছুই হয়না। কিন্তু বিজ্ঞ্যানের এই যুগেও এখনো অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থিসিদ্ধিরজন্য এই অপপ্রচার করে। এই মডেলস্কুলেও তাই হয়েছে। একশ্রেনীর মানুষ আছে তারা এই মডেল স্কুল বন্ধ করে দিতে চায়।যেটা আমরা হতে দেব না।

No comments:

Post a Comment

Post Top Ad