নগদ টাকা সহ ধৃত সন্দেহভাজন ব্যক্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

নগদ টাকা সহ ধৃত সন্দেহভাজন ব্যক্তি




নগদ ৭৩ লক্ষ টাকা সহ আসানসোল স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়লো এক ব্যক্তি ৷ ঘটনাটি আসানসোল স্টেশনের ৫নং প্ল্যাটফর্মের ঘটনা ৷ ইতস্তত ভাবে স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবককে ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় জিআরপি ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করাতে , তার কাছ থেকে নগদ ৭৩লক্ষ টাকা উদ্ধার হয় ৷ এরপরেই জিআরপির পক্ষ থেকে আয়কর বিভাগকে খবর দিলে , আধিকারিকেরা উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে , ধৃত ব্যক্তির নাম অনুপ বোস ৷ সে ঝাড়খণ্ড থেকে বর্ধমানের রায়নায় এক বেসরকারি রাইস মিলের জন্যে টাকা নিয়ে যাচ্ছিল ৷ যেহেতু নগদে এত পরিমান টাকা লেনদেন আইন বিরুদ্ধ , সেই কারণে আয়কর দপ্তর তাকে আটক করে ও নগদ এত পরিমান টাকা কোথা থেকে এলো তার তদন্ত শুরু করে ৷

No comments:

Post a Comment

Post Top Ad