বৌদি, ভাইপোকে কোপালো দেওর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

বৌদি, ভাইপোকে কোপালো দেওর!



অর্ক রায়, মালদা: পুরোনো বিবাদকে কেন্দ্র করে বচসার জেরে বৌদি ও ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় বৌদির। আশঙ্কাজনক অবস্থায় স্কুল পড়ুয়ার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার শিব মন্দির পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম, গৌরী দেবী সাহা(৩৫)। আক্রান্ত স্কুল পড়ুয়ার নাম, কৃষ্ণ কুমার সাহা(১৪)।সে অষ্টম শ্রেনীর ছাত্র। অভিযুক্ত পুণ্য প্রতাপ সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের হরিশ্চন্দ্রপুর থানায়। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ, বৌদির সাথে দেবরের পুরনো বিবাদকে কেন্দ্র করে বচসা শুরু হয়।
সেই সময় কিছু টাকার দাবি করে অভিযুক্ত বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৌদির সাথে দেবরের বচসা শুরু হয়। সেই সময় ধারালো চাকু নিয়ে বৌদির উপর চড়াও হয় পুণ্য প্রতাপ সাহা বলে অভিযোগ। মাকে কোপাতে দেখে ছেলে বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যাই অভিযুক্ত। এরপর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর রবিবার ভোরে মৃত্যু হয় গৌরী দেবীর। স্কুল পড়ুয়া কৃষ্ণ কুমার সাহার চিকিৎসা চলছে সেখানে। তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad