এক হাজার সন্তানের পিতা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

এক হাজার সন্তানের পিতা!




‘আইনের ফাঁক’ প্রবচনটি আমরা সবাই জানি। আমরা দেখি, সমাজে, রাষ্ট্রে ক্ষমতাধররা কিভাবে এই ফাঁকের সুযোগ নিয়ে থাকে। এমনই আইনের ফাঁক গলে এক জার্মান ব্যক্তি এক হাজার জন শিশুকে দত্তক নেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি কেন এমন পরিকল্পনা করলেন, জানতে চাইলে তিনি জানান, যেন এই এক হাজার শিশু জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারে। তিনি আরো জানান, এটা রাষ্ট্রের বিরুদ্ধে তার এক ধরণের প্রতিশোধ।
এই হাজার শিশুর পিতা’র নাম জার্গেন হ্যাস। তিনি এখন প্যারাগুয়েতে বসবাস করছেন। তিনি এরই মধ্যে সাতটি ভিন্ন ভিন্ন দেশ থেকে ৩০০ শিশুকে দত্তক নিয়েছেন। এ বছরের শেষ নাগাদ তিনি আরো ৭০০ শিশুকে দত্তক নিবেন বলে জানিয়েছেন।
১৯৯৮ সালের শিশু অধিকার বিষয়ক এক আইনে বলা আছে, যদি শিশুর মা রাজি হয় আর রেকর্ডে শিশুর বাবার নাম লেখা না থাকে, তবে যে কোনো ব্যক্তি অই শিশুটিকে দত্তক নিতে পারবে।
জার্গেন প্যারাগুয়ের একজন অবসরপ্রাপ্ত বীমাকর্মী। তিনি মাসে ৭০০ পাউন্ড করে পেনশন পেয়ে থাকেন। তিনি জার্মানির ফ্রি ডেমোক্রেটিক পার্টির একজন স্থানীয় নেতা ছিলেন। ১৯৮৭ সালে প্রতারণা অভিযোগে তার তিন বছরের জেল হয়। ৫৬ বছর বয়সী জার্গেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে মিথ্যাভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জেলে তার সাথে কুকুরের মতো আচরণ করা হয়েছে। হাজার শিশুকে দত্তক নিয়ে জার্মান নাগরিক বানাবার তার ইচ্ছাকে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে তার একান্ত ব্যক্তিগত প্রতিশোধ হিসেবে দাবি করছেন।
এখন দেখার পালা, তার এই পরিকল্পনা কতটা স্বার্থক হয়!

No comments:

Post a Comment

Post Top Ad