সমকামি ছেলের পাত্র চেয়ে মা’র বিজ্ঞাপন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

সমকামি ছেলের পাত্র চেয়ে মা’র বিজ্ঞাপন

সমকামি ছেলের পাত্র চেয়ে মা’র বিজ্ঞাপন
মুম্বাই, ২১ মে- সমকামি ছেলের জন্য ‘পাত্র’ চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন এক মা, তাও আবার ভারতে! কারণ এদেশে সমকামিতা এখনো অপরাধ। আর বিয়ে তো অবশ্যই নিষিদ্ধ। কিন্তু এক মা সাহস করে ৩৬ বছর বয়সী ছেলের জন্য বিজ্ঞাপন দিলেন। আর সেটি ছেপেছে একটি জনপ্রিয় ট্যাবলয়েড।
গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে সর্বাধিক বিক্রিত ট্যাবলয়েড পত্রিকা মিডডে (Mid-Day) এই বিজ্ঞাপন ছেপেছে। এর আগে কমপক্ষে তিনটি প্রধান পত্রিকা এ বিজ্ঞাপন ছাপতে অস্বীকৃতি জানিয়েছে।
পদ্মা আইয়ার নামের ওই নারী সমকামি অধিকার আন্দোলনকর্মী পুত্র হরিশ আইয়ারের জন্য দেয়া ওই বিজ্ঞাপনে বলেছেন, আমার ছেলের (৩৬ বছর বয়সী, উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি) জন্য ২৫-৪০ বছর বয়সী, প্রতিষ্ঠিত, পশুপ্রেমী, নিরামিষাসী বর চাই। ছেলে একটি এনজিওতে কাজ করে। বর্ণ কোনো সমস্যা নেই (যদিও ছেলে চাইছে স্ববর্ণ)।
পদ্মা বলেন, তার বয়স হয়ে যাচ্ছে। ছেলেকে নিয়ে তিনি চিন্তিত। তাই সময় থাকতে একটা ব্যবস্থা করে যেতে চান। এ কারণে বাধ্য হয়েই পত্রিকায় বিজ্ঞাপন দেয়া।
উল্লেখ্য, ভারতীয় পত্রিকাগুলোর পাত্র-পাত্রী কলামে প্রতিদিনই শত শত বিজ্ঞাপন ছাপা হয়। কিন্তু সমকামি বর প্রার্থনা করে এ-ই প্রথম কোনো বিজ্ঞাপন ছাপলো একটি পত্রিকা।
পদ্মা জানান, গত সপ্তাহে টাইমস অব ইন্ডিয়া এবং ডিএনএ পত্রিকা আইনি জটিলতার কারণে বিজ্ঞাপনটি ছাপতে অস্বীকৃতি জানায়। তবে হিন্দুস্তান টাইমস কোনো না দেখিয়েই প্রত্যাখ্যান করে।
ভারতে হিজড়া বা লিঙ্গ পরিবর্তনকামীদের অধিকার আন্দোলনে গণমাধ্যম কথায় সমর্থন দিলেও যখন দায়িত্বটা তাদের ঘাড়ে পড়ে তখন পিছটান দেয়া, মন্তব্য করেন পদ্মা আইয়ার।

No comments:

Post a Comment

Post Top Ad