পরকীয়ায় শীর্ষ ১০ শহর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

পরকীয়ায় শীর্ষ ১০ শহর




উন্নত দুনিয়ায় বিশ্বায়িত বাজারের ধাক্কায় ভেঙে যাচ্ছে পারিবারিক সম্পর্ক আর তার শেকলগুলো। পুঁজি-ব্যবস্থা টিকিয়ে রাখতে যে পরিবারকে উপজীব্য করা হয়েছিলো, যুগের গতির কাছে সেই পরিবার হার মানছে। তাই বাড়ছে বিয়ে বহির্ভূত সম্পর্ক। যে সম্পর্ককে আমরা পরকীয়া নামে ডাকি। সম্প্রতি যুক্তরাজ্যের পরকীয়ার উপর একটি জরিপ পরিচালনা করেছে ইলিছিট এনকাউন্টারস নামের একটি ওয়েবসাইট।
ইলিসিট এনকাউন্টারস’ এর জরিপের ফলাফল প্রকাশের পর দেখা গেছে পরকীয়ার দিক দিয়ে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে নটিংহামশায়ারের বিস্টন। ওয়েবসাইটের জরিপ অনুযায়ী এ শহরের ৯৪১ জনের বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে যা মোট জনসংখ্যার প্রায় ২.৫৪ শতাংশ। দেশটিতে পরকীয়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিভিংস্টোন। এ শহরের লোকদের মধ্যে ১১৫২ টি বিবাহ বহির্ভূত সম্পর্ক বিদ্যমান যা শতকরা হিসেবে ২.০৫ শতাংশ। জরিপ অনুযায়ী পরককীয়ায় যুক্তরাজ্যের শীর্ষ দশটি শহর হচ্ছে :
বিস্টন
লিভিংস্টন
মেইডেনহেড
টাউনটন
রানকর্ন
নিউক্যাসেল-আন্ডার-লেইম
গিল্ডফোর্ড
ফার্নব্রো
ব্রাকনেল
লোব্রো

No comments:

Post a Comment

Post Top Ad