তৈমুরকে নিয়ে নতুন সিদ্ধান্ত সইফ-করিনার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

তৈমুরকে নিয়ে নতুন সিদ্ধান্ত সইফ-করিনার!


ধীরে ধীরে বড় হয়ে উঠছেন সাইফ-কারিনাপুত্র তৈমুর। এবার ছেলেকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সাইফিনা দম্পত্তি। তৈমুরকে নাকি শিগগিরই আবাসিক স্কুলে পাঠাবেন তারা। সম্প্রতি এমন গুঞ্জনই ডালপালা ছড়াচ্ছে।
বলিউড বাবলের বরাত দিয়ে জি-নিউজ জানায়, তৈমুরকে শিগগির আবাসিক স্কুলে পাঠিয়ে দিতে পারেন সইফ-কারিনা। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেন তারা। কিন্তু তৈমুরের আবাসিক স্কুলে যাওয়া নিয়ে নাকি পতৌদি বাড়িতে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

কিছুদিন আগে শোনা যায়,  প্লে স্কুলে যাওয়ার সময় হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে হাজির হন তৈমুরের পাশে। তৈমুরের সঙ্গে সেলফি তোলার জন্যই ওই ব্যক্তি আসেন। এ ঘটনায় আতঙ্কিত হন তৈমুরের নানি। সঙ্গে সঙ্গে তিনি ওই অচেনা ব্যক্তির পাশ থেকে সরিয়ে নেন তৈমুরকে।
এমন ঘটনার পর তৈমুরের নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করবেন বলে জানান সাইফিনা। ছেলের কাছে যখন তখন অচেনা কেউ যেন এগিয়ে না আসতে পারে তার জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা।

No comments:

Post a Comment

Post Top Ad