ন্যু ক্যাম্প ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন জার্মান বুন্দেস লিগায়। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেও সাফল্য পান তিনি। মাত্র তিন বছরেই বায়ার্নকে সাতটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেপ গার্দিওলা। এর মধ্যে রয়েছে তিনটি বুন্দেস লিগা, দুটি জার্মান কাপ এবং একটি করে ইউরোপিয়ান সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা।
বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ ঘুরে ২০১৬-১৭ মৌসুমে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ প্রিমিয়ার লিগেও দুর্দান্ত সূচনা করেন তিনি। কিন্তু প্রথম মৌসুমে সাফল্যের দেখা না পেলেও দ্বিতীয় মৌসুমেই জ্বলে ওঠে তার দল। গত মৌসুমেই ম্যানসিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উপহার দেন তিনি। রবিবার কমিউনিটি শিল্ডের ট্রফিও জেতান দলকে। এর আগে গার্দিওলার অধীনে লিগ কাপেও চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা। অর্থাৎ ম্যানচেস্টার সিটির হয়ে ইতোমধ্যেই তিনটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাবেক বার্সেলোনার সফল এই কোচ। -মার্কা
No comments:
Post a Comment