মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 6 August 2018

মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য!




মন্দিরের চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে মারধরকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে গড়বেতা থানার ঘাটমুড়া গ্রামের শীতলা মন্দিরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থানার ঘাটমুড়া গ্রামের ২০০৩ বছরের শীতলা মন্দিরে চুরি হওয়ায় গ্রামের এক যুবককে সন্দেহ করে গ্রামবাসীরা। তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ও তল্লাশি করে অভিযুক্তের বাড়ি থেকে মন্দিরের কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

 মন্দিরের পাশেই জঙ্গল থেকে উদ্ধার হয় কিছু জিনিস।অভিযুক্ত ওই যুবককে বাড়ি থেকে বার করে মারধর করে।গ্রামবাসীরা ওই অভিযুক্ত যুবককে মন্দিরের সামনে নিয়ে এসে তার মা ও বাবাকেও আটকে রাখে। যদিও চুরি করা সোনার গহনা উদ্ধার করা যায়নি।গ্রামে উত্তেজনার সৃষ্টি হলে খবর দেওয়া হয় গড়বেতা থানায়।পরে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad