কেরালার ভয়াবহ বন্যায় আটকে বাংলার দুই যুবক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

কেরালার ভয়াবহ বন্যায় আটকে বাংলার দুই যুবক!



কাজের সন্ধানে যাওয়া দুই যুবক কেরালার ভয়াবহ বন্যায় আটকে পড়ায় আতঙ্কে গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা এলাকার শুয়ারবাকড়া গ্রামে।

জানা গিয়েছে,বাঁকুড়ার ছাতনা এলাকার শুয়ারবাকড়া গ্রামের দুই পরিবারের বাড়িতে নিত্য অভাব, বিড়ি বেঁধে আর লোকের জমিতে চাষের কাজ করে কোন রকমে সংসার চলে বাড়িতে বিবাহ যোগ্য বোন।কোনো রোজকারের সংস্থান নেই। কিছু রোজগারের আশায় কেরালায় কাজের সন্ধানে পাড়ি দেয় গ্রামের অভিজিৎ মণ্ডল ও রামশঙ্কর মণ্ডল নামে দুই যুবক।সেখানে একটি ঠিকাদারী সংস্থায় কাজও শুরু করে তারা।

পরিবারের তরফে জানানো হয়েছে, তিন দিন আগে শেষ কথা হয়েছে। তার পর থেকে মোবাইল বন্ধ।চিন্তায় রাতের ঘুম ছুটেছে পরিবারের। এখন কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানে না মা বাবা ও আত্মিয়রা। গ্রামের মানুষও উদ্বিগ্ন। দুই যুবককে ফিরে পেতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।এখন দেখার রাজ্য সরকার কিভাবে সাহায্য করে।ঘরের ছেলে কবে ফিরে আসে ঘরে এই আসায় বসে আছে বাবা মা।

No comments:

Post a Comment

Post Top Ad