১৫ই আগস্ট বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিংয়ে ধৃত মাওবাদী জিতেন্দ্র সিং ওরফে টাইগার ও তার সঙ্গী হরেরাম পাশওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্যে বিহারের ঔরাঙ্গবাদ জেলার ডোবরা থানা থেকে এসপির নেতৃত্বে একটি দল পৌঁছায় আসানসোলের কুলটিতে ৷
এসপির বক্তব্য ঔরাঙ্গবাদ জেলায় ধৃত টাইগারের নামে ২৯টির বেশি অভিযোগ দায়ের আছে ৷ দীর্ঘদিন ধরে তার সন্ধানে ছিল পুলিশ ৷ বিস্তৃত তদন্ত ও জিজ্ঞাসাবাদের কারণে তাদের আসানসোলে আসতে হয়েছে ৷ বর্তমানে তারা টাইগার ও তার সঙ্গী হরেরামকে রিমাণ্ডে পেতে ইচ্ছুক ৷ এ বিষয়ে তারা আসানসোল কোর্টে আপিল করেছে ৷


No comments:
Post a Comment