পুলিশি অত্যাচারঃ বিক্ষোভ স্থানীয়দের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

পুলিশি অত্যাচারঃ বিক্ষোভ স্থানীয়দের



মৃন্ময় নস্কর, জয়নগর : রাতের অন্ধকারে পন্যবাহী ট্রাক আটকে টাকা চাইলে, চাহিদা মত টাকা না দিতে পারায় চালককে মারধর পুলিশের,ট্রাকের কাঁচ ও ভেঙে দেয় পুলিশ এমনটাই অভিযোগ। ট্রাক চালকের চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে আটকে দেয় পুলিশ গাড়ী। রাস্তা আটকে প্রতিনিয়ত পুলিশের টাকা তোলার প্রতিবাদে পুলিশদের আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষ । অভিযোগ , শনিবার ভোরে একটি পন্যবাহী ট্রাক আটকে পুলিশ ২০০টাকা চায় , চালক ৫০টাকা পর্য্যন্ত দিতে পারবে বলায় তাকে বেধড়ক মারতে থাকে কর্তব্যরত পুলিশ, এমনকি তার ট্রাকের কাঁচ ও ভেঙে দেয় বলে অভিযোগ। দিনের আলো ফুটতেই ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। পুলিশ এলাকা থেকে বেরুতে চাইলে, পুলিশের সাথে স্থানীয়দের ধস্তাধস্তি হয়। ভাঙচুর হয় পুলিশ গাড়িও।


পুলিশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পদ্মেরহাট এলাকায় কুলপি রোডের উপর কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষ। প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিক্ষোভ তুলে দেয়। তারপর যান চলাচল স্বাভাবিক হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad