অর্ক রায়, মালদা, ২৯ অাগস্ট : লরির ধাক্কায় মৃত্যু
জানা গিয়েছে বুধবার সকাল ১০ টা নাগাদ, কালিয়াচক থেকে মোটর বাইকে চেপে দুই বাইক আরোহী বৈষ্ণবনগর যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে একটি পণ্যবাহী লরি মোটর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। গুরুতর জখম হন দুজনে। এরপর আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার স্থানীয়রা প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় দুইজনের।
তবে কী কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

No comments:
Post a Comment