গোটা রাজ্য মোমোর কবলে! সাবধান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 August 2018

গোটা রাজ্য মোমোর কবলে! সাবধান



আসানসোল : গোটা রাজ্য মোমোর কবলে। রাজ্যের অন্যান্য জায়গার মত এবার শিল্পাঞ্চলে গত দুই তিন দিন ধরে এলাকায় বেশ কয়েকজনের কাছে ভয়ংকর মোমো ফেক গেম থেকে ম্যাসেজ আসছে বলে খবর ছিল । তবে কোনও প্রমাণ পাওয়া যায়নি ।বুধবার জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়িতে এক ছাত্র অভিযোগ করতে আসায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।


জানা যায়, দুদিন আগে জামুড়িয়ার চিচুড়িয়ার বাসিন্দা সায়ন পাএ নামে এক আয় টি আই এর ছাত্রের মোবাইলে মোমো গেমটির মেসেজ আসে ।দুদিন ধরে হোয়াটস অ্যারে চ্যাট করে মনে করেছিল কোনও বন্ধু ইয়ার্কি করছে কিন্তু পরে বুঝতে পারে যে এটা বন্ধুদের কাজ নয় । সন্দেহ হওয়ায় পাড়ার এক দাদাকে দেখায়।তিনি সঙ্গে সঙ্গে ব্লক করতে বলেন। জামুড়িয়া কেন্দা ফাঁড়িতে মৌখিক অভিযোগ যানানো হয়েছে।এরপর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।অপরদিকে জামুড়িয়া গত ২০ তারিখে পড়াশিয়ার দ্বাদশ শ্রেনির ছাত্রী তনুশ্রী বাউরি মোবাইলে এই গেমটি এসেছিল প্রথমে বুঝতে না পারিলেও পরে ব্লক করে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad