ভিন দেশে মৃত বাংলার দুই যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

ভিন দেশে মৃত বাংলার দুই যুবক



ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে ইতিপূর্বে। এবার সেই তালিকায় জুড়লো ভিন দেশের নাম।পূর্ব মেদিনীপুরের তমলুকের চনশ্বরপুরের সাব্বির আলি (২৮) ও সাকির মল্লিক( ২৬) নামে দুই যুবকের দুবাই এ কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে ।

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ঐ দুই যুবক দুবাই গত একবছর ধরে দুবাইয়ে একটি আ্যালুমিনিয়াম প্ল্যান্টে কাজ করত,কর্ম রত অবস্থায় একটি দুর্ঘটনা তে দুইজনের মৃত্যু হয়। এমনটাই ঐ কোম্পানী থেকে সোমবার রাত্রি ১১.৩০ টা নাগাদ ফোন করে জানানো হয় সাব্বির আলির পরিবারকে। ছুটি নিয়ে দুই মাস আগে বাড়ি এসেছিল এবং কয়েকদিন ছুটি কাটিয়ে আবার কাজে ফিরে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad