"আমি কংগ্রেসকেই ভালোবেসে বিয়ে করেছি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

"আমি কংগ্রেসকেই ভালোবেসে বিয়ে করেছি"


আমি কংগ্রেস দলকেই বিয়ে করেছি তাই আর বিয়ে করার পরিকল্পনা নেই। বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের এমনটাই জানালেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুই দিনের সফরে হায়দারাবাদে গিয়ে বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কংগ্রেসকে তিনি এতটাই ভালোবেসে ফেলেছেন যে, অন্য বিয়ে করার কোনো প্রশ্নই নেই।
রাহুল  বলেন, ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী পদে আর ফিরে আসবেন না নরেন্দ্র মোদি। এমনকি ২৩০টি আসনও পাবে না তার দল। উত্তরপ্রদেশ ও বিহারে বিরোধী জোটের কাছে পরাজিত হয়েছে বিজেপি। দেশজুড়ে এমন জোট তৈরি হলে ২০১৯ সালে বিজেপির আর সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই ।
রাহুল দাবি করেন, মোদি সরকার একাধিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। যারমধ্যে, নোট বাতিল, জিএসটি, ব্যাংকঋণ দুর্নীতি, কৃষকদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার মত ব্যর্থতা বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশে গণপিটুনির হার দিন দিন বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad