প্রবল বৃষ্টিতে মৃত ২০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

প্রবল বৃষ্টিতে মৃত ২০




বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে স্তব্ধ ভারতের কেরালার জনজীবন। লাগাতার বৃষ্টিপাত কেড়ে নিয়েছে ২০ জনের প্রাণ। বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইদুক্কি জেলা। একই পরিবারের ৫ জনসহ এই জেলার ১০ জন প্রাণ হারিয়েছেন।

কেরালা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। বিপুল এলাকা প্লাবিত হয়েছে বিভিন্ন ব্যারাজ থেকে অতিরিক্ত পানি ছাড়ার কারণে।

প্রবল বর্ষণের ফলে বিপর্যস্ত হয়েছে বিমান পরিষেবা। নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত বলেই দুপুর ১টা ৪০ মিনিট থেকে বিমান পরিষেবা বন্ধ হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন এক জরুরি বৈঠক ডেকেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad