৩ কোটি ৫১ লাখ টাকায় বিক্রি হল দাউদের বাড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

৩ কোটি ৫১ লাখ টাকায় বিক্রি হল দাউদের বাড়ি




আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি বাড়ি নিলামে তুলেছিল ভারতের অর্থ মন্ত্রণালয়। এই বাড়িটির নির্ধারিত মূল্য ছিল ৭৯ লাখ ৪৩ হাজার। কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই এর ভেন্ডিবাজার এলাকার পাকমোদিয়া স্ট্রীটে ‘মাসুল্লা’ বা আমিনা ম্যানসন নামক ওই ভবনটি প্রায় ৩ কোটি ৫১ লাখ টাকায় কিনে নিয়েছে সেফি বুরানি আপলিফটমেন্ট ট্রাস্ট।

মুম্বাই এর ওয়াইবি চৌহান অডিটোরিয়ামে হয়েছে এই নিলাম অনুষ্ঠান।

১৯৯৩ মুম্বই হামলার মূল চক্রী দাউদের অন্যান্য অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। এটিই ছিল শেষ সম্পত্তি। ২০১৫ সালেও মুম্বাই এর রৌনক আফরোজ হোটেলটি নিলামে কিনে নিয়েছিলেন সাংবাদিক বালাকৃষ্ণণ।

২০০২ সালে দাউদের সম্পত্তি নিলামে কিনে নিয়েছিলেন দিল্লির আইনজীবি অজয় শ্রীবাস্তব কিন্ত কিস্তির টাকা না দিতে পারায় তিনি বাড়ির অধিকার পাননি।

No comments:

Post a Comment

Post Top Ad