অনশনে অসুস্থ তিন কর্মী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

অনশনে অসুস্থ তিন কর্মী



রাণীগঞ্জ থানার কোয়ারডি কোলিয়ারীতে কাজে ফেরাবার দাবীতে অনশনে বসা তিন জন ঠিকা কর্মী মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তী।অসুস্থ ঠিকা কর্মী ৪৮ বছরের মহেন্দ্র ঠাকুর জানায় বিগত আঠার বছর ধরে পঁচিশ জন কোয়ারডি কোলিয়ারীতে ঠীকা শ্রমিক হিসাবে কাজ করতো,পুরানো ঠিকাদারের মেয়াদ ফুরিয়ে যাওয়াতে নতুন ঠীকাদার আসলে ৯০ জন নতুন কর্মীকে কাজে নেয় পুরান কর্মীদের নিতে রাজী না হওয়ায় এরা আন্দোলনে বসে।গত ৭ আগস্ট থেকে ২৫ জন অনশনে বসে ধীরে ধীরে অসুস্থতার জন্য সব অনশন ছেড়ে দিলেও তাদের আন্দোলনে সাথ দিতে থাকে,।বর্তমানে রুপলাল সোরেন এবং বসন্ত টুডু নিয়ে মোট তিনজন অনশন চালিয়ে যাচ্ছিল।

মঙ্গলবার  দুপুরে অসুস্থ হওয়াতে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তী হতে হয়।মহেন্দ্র জানায় যতদিন না তাদের পুনরায় কাজ দেওয়া না হবে সুস্থ হয়ে আবার অনশনে বসবেন।

No comments:

Post a Comment

Post Top Ad