সারদা মামলার শুনানি হল না মঙ্গলবার বারাসতের বিশেষ আদালতে । এদিন হাজির ছিলেন বিধায়ক নেতা সহ সব অভিযুক্ত। ছিলেন মদন মিত্র , কুনাল ঘোষ , সুদীপ্ত সেন , দেবযানী , মাতঙ্গ সিং , মনোরঞ্জনা সিং , রমেশ গান্ধী , নিতু সরকার । শুধু উল্লেখযোগ্য অনুপস্থিত মুখ সৃঞ্জয় শেখর বসু। এদিন আদালত কর্মীর মৃত্যুজনিত কারনে আদালতে কর্মবিরতি (সিজ অফ ওয়ার্ক) ছিল ।ফলে শুনানি হয় নি । একমাত্র উল্লেখ্য বিষয় ছিল আদালতকে মদন মিত্রের দেওয়া বিশেষ আবেদননামা ।
অটোমোবাইল ইউনিয়নের প্রেসিডেন্ট মদন মিত্র জানিয়েছেন , দেশ বিদেশেরর বিভিন্ন প্রান্তে তিনি আদালতের নির্দেশ থাকায় যেতে পারছেন না । এতে কাজের অসুবিধে হচ্ছে ।অন্যত্র যাওয়ার বিশেষ অনুমতির আবেদন তাঁর । অন্যদিকে তিনি এও জানান পঞ্চায়েত নির্বাচন নিয়ে আদালতের নির্দেশ যাই হোক দ্রুত মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পঞ্চায়েত গঠন হয়ে যাবে ।
সুদীপ্ত সেন সংবাদ মাধ্যমকে জানান , পৈলানে তাঁর সম্পত্তি বেনামে শুভ ও পীযূষ বিক্রি করে দিচ্ছে । তা আটকাবার জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন। এদিন হাজির ছিলেন সিবিআই আইনজীবী ও কৌঁসুলি সি কে সিং ।

No comments:
Post a Comment