মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সোনারপুর জুড়েই রমরমিয়ে চলছে বেআইনী গ্যাস কাটিংয়ের ব্যবসা ৷ প্রকাশ্যে জনবহুল এলাকাতেই এই ব্যবসা চললেও তা বন্ধ করতে উদ্যোগী হয়নি প্রশাসন ৷ একাধিকবার দুর্ঘটনা ও মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওযায় ক্ষোভ এলাকার বাসিন্দাদের ৷
সোনারপুর জুড়ে প্রায় ৫০টিরও বেশী জায়গায় রমরমিয়ে চলছে বেআইনী গ্যাসের ব্যবসা। পুলিশ ও প্রশাসন এব্যাপারে কিছু জানেনা তারা খোঁজ নিয়ে দেখছে সেরকম কিছু পেলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানান। এই খবর গত কাল সারাদিন চলার পর তার জেরে সোনারপুর থানার পুলিশ নড়ে চড়ে বসে।শনিবার রাতে চারজনকে গ্রেপ্তার করে এবং ১০০ বেশি গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার, অবৈধ গ্যাস কাটিং এর মেশিন বাজেয়াপ্ত করে। গত কাল রাতে সোনারপুর থানার পুলিশ যে চার জন কে গ্রেপ্তার করে আজ তাদের বারুইপুর আদালতে তোলা হলে বারুইপুর আদালতের বিচারক তিন জনকে জেল হেফাজতে দেন ও এক জন কে পুলিশ হেফাজতে দেন । সোনারপুর থানার পুলিশ পিসি রিমান্ডে আনা আবিদ হোসেনকে এরপর জেরা করে এর পিছনে আর কারা কারা জড়িত আছে তা খোঁজার চেষ্টা চালাবে।


No comments:
Post a Comment