মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মন্দির বাজারের নিহত বিজেপি কর্মীর শক্তিপদ সর্দারের বাড়িতে যায় বিজেপির রাজ্য সভাপতির দিলীপ ঘোষ ও জয় ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
তারা নিহত শক্তি পদ সর্দার এর পরিবারের লোকেরা সাথে দেখা করে ও তার স্ত্রী এর হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দেন। নিহত শক্তি পদ স্ত্রী জানান আমার স্বামীকে যারা মেরেছে তাদের যেনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এরপর তারা মন্দির বাজার থানার সামনে ধরনা মঞ্চে যান।
দিলীপ ঘোষ ও জয় ব্যানার্জী বলেন, আমরা আগামীকাল পর্যন্ত মন্দির বাজার থানার ওসিকে সময় দিচ্ছি এরপর যদি ব্যবস্থা না নেয়। আজ তৃণমূল আছে আসামী দিনে বিজেপি আসছে এর প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। তৃণমূল হুমকিকে উপেক্ষা করে ৫০০০ এর মতো বিজেপি কর্মীরা সমর্থক এই সভায় উপস্থিত হয়।



No comments:
Post a Comment