নয়াদিল্লি, ০৩ মার্চ- আবার নতুন করে বিতর্কে জড়ালেন স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো যাবে এমন আশায় ৪০০ পুরুষকে শুক্রাশয় কেটে ফেলতে উদ্বুদ্ধ করেন রাম রহিম সিং।
সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আজ থেকে ১৫ বছর আগে, ২০০০ সালে এ ঘটনাটি ঘটলেও এতদিন পর্যন্ত ওই ৪০০ পুরুষের কেউই এ ব্যাপারে মুখ খোলেনি। যে কারণে বিষয়টি চাপা পড়েছিল। ১৫ বছরে প্রথমবার এই ব্যাপারে মুখ খুলেছেন তারা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।
এছাড়াও, ২০০২ সালে এক তদন্তকারী সাংবাদিকের হত্যায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে রাম রহিম সিংয়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মহিলা ভক্ত যৌন হেনস্থার অভিযোগ তুললেও কখনই গ্রেপ্তার হননি রাম রহিম।
প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। দেরা সচা সৌদার প্রতিষ্ঠাতা রাম রহিম অভিনয় করেছেন ছবিতেও।

No comments:
Post a Comment