ফিলাডেলফিয়া, ০৩ মার্চ- ঔষধ সেবনের পর স্তনের আকার বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। ঔষধ সেবনের পর স্তনের আকার ৪৬ ডাবল ডি মাপের হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের অস্টিন প্লেডজারকে দেয়া হয়েছে এই ক্ষতিপূরণের টাকা।
জনসন এন্ড জনসন কোম্পানীর সহযোগী প্রতিষ্ঠান জানসেনের নির্মিত রিসপারডাল নামক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার স্তনের আকার অতিমাত্রায় বৃদ্ধি পায় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা মেট্রো ডটকম। ফেব্রুয়ারীর ২৪ তারিখ ফিলাডেলফিয়ার একটি আদালত প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে এ জরিমান পরিমান ধার্য করে।
অস্টিনকে আট বছর বয়সে এই ঔষধ সেবনের পরামর্শ দেন ডাক্তার কিন্তু তখন ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানানো হলেও ২০০৬ সালে ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়।
কিন্তু ততদিনে অস্টিনের হরমোনে অনেকটাই পরিবর্তন আসে এবং তার স্তনের আকার বৃদ্ধি পেয়ে ৪৬ ডাবল ডি মাপ আকার ধারন করে।
জানসেনের এক মুখপাত্র বলেন, ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই যে অস্টিনের স্তনের আকার বৃদ্ধি পেয়েছে তা স্পষ্টভাবে বোঝা গেছে এবং এ ঘটনা আমাদেরকে হতাশ করেছে।
সূত্র: মেট্রো ডটকম

No comments:
Post a Comment