কার্গো হ্যান্ডেলিং এর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

কার্গো হ্যান্ডেলিং এর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান!




চাঁদনী, পূর্ব মেদিনীপুর:হলদিয়া ডক কমপ্লেক্স ও কলকাতা পোর্ট ট্রাষ্টের যৌথ উদ্যোগে সতীশ সামন্ত ফাষ্ট ওয়েল জেটির কার্গো হ্যান্ডেলিং এর ৫০ বছর পূর্তি উদযাপন করা হল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়।

১৩ ই আগষ্ট ১৯৬৮ সালে হলদিয়ায় প্রথম কার্গো হ্যান্ডেলিং এর সূচনা হয়, সাড়ে ১৯ হাজার টনের এম টি আ্যামপুরিয়া নামে একটি তেলবাহী জাহাজ প্রথম এই বার্থে এসে দাঁড়িয়েছিল, ঐ জাহাজে সাড়ে ৬ হাজার টন মোটর স্পিরিট জাতীয় পন্য বোঝাই করে প্রথম কার্গো হ্যান্ডেলিং এর কাজ শুরু হয়। সেই স্মৃতি কে স্মরনীয় করে রাখতে ঐ জাহাজের আদলে ও নামাঙ্কিত একটি কেক কাটা হয় তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী মহাশয়ের হাত দিয়ে। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক ও হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত ও কলকাতা পোর্টটাষ্ট্র এর চেয়ারম্যান বিনীত কুমার প্রমূখ ব্যক্তিগন।বন্দর কত্তৃপক্ষ বন্দরের বিভিন্ন সময়ের ছবি দিয়ে একটি আার্ট গ্যালারির উদ্বোধন ও করে।

No comments:

Post a Comment

Post Top Ad