রোনাল্ডো কি বিয়ে করবেন জর্জিনাকে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

রোনাল্ডো কি বিয়ে করবেন জর্জিনাকে?

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার প্রেম কি বিয়ে পর্যন্ত যাবে। এমন প্রশ্নের কারণ ছেলের প্রেমিকাকে এখন আর পছন্দ হচ্ছে না রোনালদোর মা ডোলোরেস এভেইরির।
ইনস্টাগ্রামের পোস্ট থেকেই এই বিষয়টা সামনে এসেছে। ইনস্টাগ্রামে রোনালদোর পরিবারের একটি ছবি পোস্ট করা হয়েছিল। সেই ছবিতেই একজন মন্তব্য করে বসেছেন, ‘‘ছেলের পাশে গিয়ে দাঁড়ান ডোলোরেস। তোমার ছেলের সাম্রাজ্য জর্জিনার হাতে তুলে দিও না।’’
সেই ব্যক্তির মন্তব্যে লাইক দেন ডোলোরেস। এতেই প্রমাণিত হয় জর্জিনাকে আর পছন্দ হচ্ছে না রোনালদোর মায়ের। অনেকেই অবশ্য জর্জিনার পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘‘জর্জিনার আরও সম্মান পাওয়া উচিত।’’
সেই ব্যক্তির কমেন্টের পরেই ডোলোরেস সেই কমেন্ট থেকে লাইক তুলে নিয়েছেন। এতেই বেড়ে গিয়েছে জল্পনা। বরং রোনালদোর মা ও বান্ধবীর সম্পর্ক যে তলানিতে এসে ঠেকেছে, তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad