মৃন্ময় নস্কর,বারুইপুর: পঞ্চায়েত বোর্ড গঠন আগামী ২৪ আগস্টের আগে মগরা হাট পূর্ব বিধানসভার ধন পোতা অঞ্চল থেকে পঞ্চায়েত ভোটে নির্দলের জয়ী প্রার্থীদের নেতৃত্বে ৫০০ জন কর্মী বুধবার সকালে বারুইপুরে বিজেপিতে যোগদান করলো । বারুইপুরে বিজেপির জেলা কার্যালয়ে নির্দল প্রার্থী সহ কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা পূর্বের সভাপতি ত্রিদিব মণ্ডল । মগরাহাট পূর্বের ধন পোতা অঞ্চলে তৃনমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলেন সৌরেন্দ্র নাথ দাস ২০০৮ থেকে ২০০১৩ পর্যন্ত , তার পর নির্দল প্রার্থী হয়ে বিগত পঞ্চায়েত নির্বাচনে লড়ে জয়ী হন। এদিন সৌরেন্দ্র নাথ দাস ও আর এক নির্বাচিত নির্দল প্রার্থী কানন বালা বোধকের নেতৃত্বে দুটি বুথের ৫০০ জন কর্মী বিজেপিতে যোগ দান করলো ।
এই প্রসঙ্গে জেলা পূর্বের বিজেপি সভাপতি ত্রিদিব মণ্ডল বলেন ,এই যোগদানে দল আরও শক্তিশালী হল , আগামী দিনে বিজেপি ৩ পঞ্চায়েত গঠন করবে ওই বিধান সভা এলাকায় । আর বিজেপিতে যোগ দিয়ে সউরেন্দ্র নাথ দাস জানান ,তৃনমূলে দুর্নীতি এসে গিয়েছে , টাকা খাওয়া চলছে এর জেরে ওই দল ছেড়ে নির্দলে দাঁড়িয়েছিলাম।এদিন বিজেপিতে যোগ দিলাম ৫০০ জন কর্মীকে নিয়ে ।

No comments:
Post a Comment